Thursday, November 26, 2015

সত্যি ভালোবাসা

ঘর থেকে বেড়িয়ে রিক্সায় উঠার সময় চোখে পড়লো পাশের গলির সেই ছেলেটা দাড়িয়ে আছে। প্রতিদিনিই সময় করে দাড়িয়ে থাকে। তুমি নিজেও জানো ছেলেটা তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালবাসে। ছেলেটার জন্য তোমার মনে অনেক শ্রদ্ধা। কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারবে না। কারন তুমি যে ভালোবাসো অন্য কাউকে। নামি-দামি ও সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে ভালবাসলে তবেই
তো সুন্দর একটা ভবিষ্যত! এটা তুমি বুঝে গিয়েছে জ্ঞান হবার সাথে সাথে। সেই অালালের দুলালটি তোমাকে যেভাবে ব্যবহার করতে চায় তাতেও তোমার সমস্যা নেই। তুমি যে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্নে বিভোর! ভার্সিটির নাম করে ঘন্টার পর ঘন্টা বিছানায় তার মনোরঞ্জনে ব্যস্ত থেকেও তুমি অনুতপ্ত নও। ‍তুমি ভাবছো এটাই তো ভালবাসা। অথচ দিনশেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে দেখলে তখনও দাড়িয়ে আছে পাশের গলির সেই ছেলেটি। তার জন্য এখনও তোমার মনে অনেক শ্রদ্ধা। অথচ তুমি বোকা এটাও জানো না, ভালবাসার প্রথম অনুভুতি হলো, মন থেকে আসা সেই মানুষটার প্রতি অবিরাম শ্রদ্ধা.... এটাই যে সত্যি ভালোবাসা 💕

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...