Friday, November 27, 2015

ভালবাসি তাই....

অামি চুপ থাকিনা
তাই বলে এই নয় য়ে আমি নিরবতা পছন্দ করিনা
তোমার অজান্তে আমি যে নিরব কবি
আমি গাইতে জানিনা
তাই বলে এই নয় যে আমি সুর বাধিনা
তোমার খেয়ালে আমি যে হারাই সূরের মুর্ছনায়
আমি কাদিনা
তাই বলে এই নয় যে আমি কাদতে জানিনা
তোমার অদৃশ্যে কাদি চুপিসারি
তোমারি অপেক্ষায়

অভিযোগ তোমার ভালবাসতে জানিনা
রাতে জোনাক হয়ে পাহারায় থাকি
তোমার আধার ঘর আলো করে রাখি
শিয়রের পাশে একাকি জাগি তুমি নিশ্চিত ঘুম
ভালবাসি বলে তোমার কপালে, দিবানিশি দেই চুমু

‪#‎শঙ্খনীল‬
০৬.৪.১৫

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...