খুব ছোটবেলায় আমি চাঁদের সাথে হেঁটে বেড়াতাম। সন্ধেবেলায় আকাশে চাঁদ উঠলেই আমার অসম্ভব ভালো লাগত। মনে হতো চাঁদ যেন আমায় ডাকছে। কতদিন আমি একা একা কাউকে কিছু না বলে বেড়িয়ে পড়েছি চাঁদের সাথে। আমিও হাঁটি চাঁদও হাঁটে। আমি থামলে চাঁদও থামে, হঠাৎ বাড়ির কথা মনে পড়ত, পরদিনের স্কুলের পড়া। বাড়ি ফিরে বাবার বকুনি কখনো বা মৃদু উত্তম মধ্যম। আমি ফিরে আসতাম ঘরে, ওমা, চাঁদও ফিরছে!
হ্যাঁ, চাঁদও ফিরত আমার সাথে, এসে জানালার কোণটিতে চুপটি করে দাড়িয়ে পড়ত, আমার ঘুম আসত আর চাঁদও কখন যেন চলে যেত আমার জানালা থেকে...
আমি এখনও চাঁদের সাথে হাঁটি। বাড়ির সীমানা ছাড়িয়ে পাশের বাড়ির ছাদে, সেখান থেকে এ'ছাদ ও'ছাদ পেরিয়ে সোজা রাস্তায় নেমে পরি। হাটতে হাটতে উঠে পড়ি ফ্লাইওভারে। উপরে দাড়িয়ে আলো ঝলমল ঢাকা নগরীর সৌন্দর্য উপভোগ করি। চাঁদের আলো ম্লান হয়ে যায় সে আলোতে, প্রায় দেখাই যায় না। সোডিয়াম লাইটের আলোর কাছে অনেকটা ঝাপসা মনে হয় আমার চাদের আলো।
এখন যমুনার জলে পা ভিজিয়ে বসে আছি। নদীর প্রাণ তরঙ্গ ঢেউ হয়ে আমার পায়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। নদীর সাথে এ খেলাটা আমার জন্ম-জন্মান্তরের। আজ আমাদের সঙ্গী হয়েছে জোছনা চাদের আলো। ভরা যমুনা উপচে উপচে পড়ে দুপাশে, ঘোলা জলও চিক চিক করে চাঁদের আলোতে। আমার বড় সাধ হয় আমি নৌকোয় করে একটু ঘুরে আসি নদীর বুকে। কিন্তু না, আজ থাক, আরেকদিন হবে, অন্য কোনদিন....
#শঙ্খনীল

No comments:
Post a Comment