Friday, November 27, 2015

ভালোবাসি

ভালোবাসি তোমায় আমি
মাতাল হওয়া সাক্ষী
একলা পথের পথিক আমি
বেদনার দিনরাত্রি
খুজে ফিরি তোমায় আমি একলা অনুভবে
ভালোবাসার জোছনা প্রহর সঙ্গী অামার হবে
তারায় তারায় চাদের পাহার, সাড়া দিচ্ছে আমায়
গোপন খামের সেই চিঠিটা, আজও খোজে তোমায়
খুজে ফিরি তোমায় আমি কুয়াশার চাদরে
স্মৃতিগুলো হাতছানি দেয় স্পর্শহীন আদরে
আর কি আছে না বলার
আর কি আছে বাকী
আর কি আছে লুকিয়ে রাখার
একটুখানি রাখি
আর কি আছে স্বপ্ন দেখার
রাত্রিজাগা শেষ
হারিয়ে যাওয়া শপথগুলো
আজও নিরুদ্দেশ......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...