Friday, November 27, 2015

নিরুদ্দেশ

আর কি আছে না বলার
আর কি আছে বাকী
আর কি আছে লুকিয়ে রাখার 
একটুখানি রাখি
আর কি আছে স্বপ্ন দেখার
রাত্রিজাগা শেষ
হারিয়ে যাওয়া শপথগুলো
আজও নিরুদ্দেশ 

ভালোবাসি তোমায় আমি মাতাল হওয়া সাক্ষী
একলা পথের পথিক আমি বেদনার দিনরাত্রি

খুজে ফিরি তোমায় আমি একলা অনুভবে 
ভালোবাসার জোছনা প্রহর  সঙ্গী অামার হবে
খুজে ফিরি তোমায় আমি কুয়াশার চাদরে
স্মৃতিগুলো হাতছানি দেয় স্পর্শহীন আদরে

‪#‎শঙ্খনীল‬

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...