Thursday, January 14, 2016

আমরা জানি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষার পর পরিচিত সেই অধ্যায়গুলো আবারও সামনে এসে দাড়াবে। আমরা জানি টেক্সটা ওপেন করলে মন খারাপ হবে....আমরা জানি ইনবক্সে আসা ম্যাসেজটা ওপেন করলে মুখে লেগে থাকা হাসিটা মুহুর্তেই চলে যাবে....আমরা জানি তার ইনবক্সে দেয়া ম্যাসেজটা সীন হয়ে আছে। তবুও বুঝে নেয় সীন হয়নি। জানি Seen লেখা দেখে মন খারাপ হবে, ঘুম আসবে না। তবুও ঘুমে লেগে আসা চোখের পাতাটা ক্ষানিক উকি দিয়ে ইনবক্স দেখি। বুকটা ভারি হয়ে আসে, একটা অদৃশ্য ব্যাথা। সে ব্যাথা নিয়ে বিছানার এপাশ ওপাশ ছটফট। ঘুম হয় না, বারবার ইনবক্স ঘেটে দেখা, একটু আশা নিয়ে, রিপ্লাই দিয়েছে? জানি দেখার পর কষ্ট বাড়বে। তবুও দেখি কষ্ট পাই.... cry emoticon
আমরা আসলে কিছুক্ষেত্রে নিজেদের কষ্ট দিতে ভালোবাসি। একটা অনুভুতি একটা সময় খুব পবিত্র ছিলো, ছিলো হাসি, সুখের মাধ্যম। সে অনুভুতিটার উপস্থিতি হুট করে একটা সময় ভারি হয়ে বুকে বিধে। আমরা হাজার কষ্টতেও সেই অনুভুতিটাকে যত্ন করে পুষে রাখি। প্রশ্রয় দেয়, কষ্ট পাই....যেদিন এই অনুভুতিটাকে প্রশ্রয় দেয়া থেকে সরে আসতে পারব সেদিন হয়তো বলতে পারব, হুম ভালো আছি smile emoticon
তখনও কি আসলে ভালো থাকা হবে? হয়তো হবে, হয়তো না...কোনো অনুভুতিকে উখরে ফেলা যায় না। আড়াল করে রাখা যায়। লুকিয়ে রাখা যায়,,,,দীর্ঘ থেকে দীর্ঘ দিন .....cry emoticon
আর মুখে এক টুকরো নকল হাসি নিয়ে বলে বেড়ানো যায়,,,, সত্যি ভালো আছি 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...