Friday, January 29, 2016

অগোচরে ...

কারো প্রোফাইলে ঢুকতে হলে কলিং বেল দেওয়া লাগে না। দরজায় টোকাও দিতে হয় না। অগোচরে যাওয়া যায়...😉 দেখে আসা যায় ঘুমন্ত টাইম লাইন। জেগে থাকা প্রোফাইল পিকচার। সুখী কাভার ফটো। পায়ের শব্দ হয় না। বুকে ব্যাথা হলে সামান্য দম নিতে হয়। নেক্সট বাটনে চাপ দিয়ে আরেকটি হাসি মাখা ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলতে হয়। 
অবশ্য ফিরে আসাতেও বাঁধা নেই...
পা টিপে টিপে আসতে হয় না। অসচেতনভাবে ধাক্কা খাবারও ভয় নেই। ক্রস চেপে দিলেই শান্তি। শুভরাত্রি বলে কিছুক্ষন তাকে নিয়ে ভাবার অধিকারও আছে! তারপর হাসিমুখে নিশ্চিন্ত ঘুম দেওয়াটাও সম্ভব হয়ে ওঠে...
কারন পরদিন শেষ রাতে আবার পরিচিত নামের সেই অপরিচিত আইডি থেকে চুপি চুপি দীর্ঘশ্বাস কুড়িয়ে আনা।😊

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...