‘‘ভালোবাসার মানুষটার সব কিছুকেই ভালোবাসা যায়। তার রাগ, তার দুঃখ, তার অভিমান, তার ভালোবাসা সব কিছুকেই। কারণ ভালোবাসার অর্থই একজনকে বিনা শর্তে আপন করে নেয়া। কিন্তু আমরা আমাদের ইগো এবং নিজের মুখের ওপর পড়ে থাকা কঠিন মুখোশের কারণে মুখ ফুটে ভালোবাসার মানুষটিকে অনেক কথাই বলতে পারি না। এই অব্যক্ত কথাগুলোর জন্য ভালোবাসার মানুষটি হয়তো অপেক্ষা করছে, কিন্তু আমরা বলছি না। আর তার শেষ পরিনতি সম্পর্কেও আমরা সবাই জানি। তাই দেরি করে সারাজীবনের জন্য নিজেকে কষ্ট না দিয়ে জলদি বলে ফেলুন,, ভালবাসি তোমায়। অনেক। দেখুন চোখের জলে জড়িয়ে ধরার মজাই আলাদা। কারন কষ্ট আপনি একা না, সে নিজেও বহন করছে....
ভালোবেসে যান, ভালো থাকুন। পাশে থাকুন সবসময়...’’

No comments:
Post a Comment