Friday, March 4, 2016

আবার হবো...

আমি আবার কাজল হবো তোমার চোখের পাতায়
আমি আবার ছন্দ হবো তোমার গানের খাতায়
আমি আবার লুকিয়ে যাব তোমার মনের ভীড়ে
প্রজাপতির রঙ ছড়াবো তোমার আকাশ ঘিরে


আমি আবার গান শুনাবো তোমার পাশে বসে
গিটার ছুঁয়ে দেখবে তুমি কাজল চোখে হেসে

তোমার ঠোটের স্পর্শ হবো পাতার বাঁশির সুরে
তোমায় নিয়ে হারিয়ে যাব দুরে বহুদুরে

আমি আবার শালিক হবো তোমার মনের ডালে
লাল টিপ হয়ে মিশে যাব তোমার কপালে
আমি আবার ঝুমকা হবো তোমার নাচের তালে
ছন্দে ছন্দে মগ্ন দুজন প্রেমের মায়াজালে

আমি আবার জড়িয়ে নেব চাদর হয়ে তোমায়
উষ্ণ ছোঁয়ায় আগলে নিও নিজের সাথে আমায়
নীরব চোখে দেখব তোমার রুপের কারুকাজ
অল্প অল্প প্রেমের গল্প পূর্ন হবে আজ…….

শঙ্খনীল দেব

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...