Sunday, July 10, 2016

আর হবে না....

তোমার আঁধো আঁধো কন্ঠটা শুনি না অনেকদিন
হয়তো এভাবেই অনেক বছর হয়ে যাবে
দেখতে দেখতে কয়েক যুগ কেটে যাবে
আর শোনা হবে না কোনওদিন
কি যায় আসে, কে কি করছে
কে কখন কাঁদছে,
সারারাত কি ভাবছে 


জীবন জীবনের মতোই চলবে
তুমিও তোমার মতোই বাঁচবে
তবে এটাও সত্যি
যা আমি মেনে নিয়েছি,
আর দেখা হবে না কোনওদিন
আর দেখা হবে না কোনওদিন 
.
শঙ্খনীল

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...