Saturday, August 13, 2016

কথোপকথন

-হ্যালো !
-বলো।
-ফোন পিক করো না কেন?
-ঘুমাবো।
-আমাকে রেখে কিসের ঘুম?
-কাল পরীক্ষা আছে।
-আমার সাথে কথা না বলে কিসের পরীক্ষা?
-রাখছি।
-রেখে দেখ। সাহস থাকলে রাখ। দেখ কি করি! 
-আর কিছু বলবে?
-আমি এখনও খাইনি :(

-কেন?
-তুমি বলেছিলে বাপিকে নিয়ে একটা কবিতা লিখেছো? সেটা শুনাও। তারপর খাবো 
-ছিড়ে ফেলেছি 
-কি ? তোর এতো বড় সাহস? আমার বাপিকে নিয়ে লেখা কবিতা ছিড়ে ফেলেছিস? আজ তোরে খাইসি। আমি, আমি আর কখনো কথা বলবো না তোর সাথে। আর..আ-আ----আর ......   (কান্না শুরু)


.
৩ মিনিট নিশ্চুপ নিরবতা। ওপাশ থেকে পাগলী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তবে খারাপ লাগছে না শুনতে 
-আচ্ছা, কাল আবার লিখে দেব।
-(কান্না থামিয়ে) না,, তুই এখন লিখবি।
-কাল যে পরীক্ষা।
-তোর পরীক্ষা বন্ধ। তুই এখন লিখবি। আমি শুনবো। তারপর বাপির কোলে মাথা রেখে ঘুমাবো। এখনই লিখবি-ই---ই .......
-------
স্মৃতিপটে জমে থাকা কিছু কথোপকথন। 
.
‪#‎শঙ্খনীল_দেব‬

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...