Tuesday, August 16, 2016

কথোপকথন ৩

-হ্যালো !
-আচ্ছা বলো তো আজ কোন রঙের ড্রেস পড়বো?
-লাল রঙের 
-এই তুমি কি, বলো তো? সব সময় খালি লাল আর লাল ! এটা কোনও রঙ হলো?
-লাল রঙের ড্রেস পড়লে তোমাকে লালপড়ীর মতো লাগে। লালপড়ী রাজকন্যা 👰
-এতো পরী পরী করো কেন? হুম? আমি মানুষ।
-ঠিক আছে।  তাহলে আজ বরং কালো ড্রেস পড়ো ।
-কি চয়েস তোমার। স্কুলের অনুষ্ঠান আর আমি কালো ড্রেস পড়ে যাবো?
-ওহ্। সরি, সরি। তাহলে সাদা পড়ো।


-সাদা না। নষ্ট হয়ে যাবে। আমার যে বান্ধবী ! সবগুলা মহা ফাজিল। আমার ড্রেস একদম পতাকা বানিয়ে ছেড়ে দেবে।
-সেটা ঠিক। তাহলে সবুজ রঙের কিছু পড়ো 
-না গো। আজ নীল শাড়ি পড়বো 
-তাহলে এতোক্ষন ধরে কি বকবক শুরু করেছিলে? ঠিক তো করেই রেখেছো ! 
-বকবক? ও, তোমাকে কিছু জিজ্ঞাসা করাও বকবক হয়ে গেল? এতো সাহস কই পাও তুমি? হ্যা? তোমাকে না বলে নিজের ইচ্ছামতো যদি পড়ে যেতাম তবে খুব ভালো লাগতো, তাই না? ঠিক আছে ! আর কখনো যদি কিছু জিজ্ঞাসা করেছি, তো আমার নামও ___ না । হুহ্  যত্তোসব !!
.
......টুটু--টুট--টুট...... (ফোন কর্তন) 
.
 স্মৃতিপটে জমে থাকা কিছু কথোপকথন।
.
‪#‎শঙ্খনীল_দেব‬

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...