Monday, October 3, 2016

কথোপকথন ৫

-হ্যালো !
-বলো।
-কি করো সোনা?
-এই তো, স্বপ্ন দেখছি।
-স্বপ্ন দেখছো মানে? এটা কেমন কথা ! জেগে জেগে স্বপ্ন ?
-এতো বড়লোকের মেয়ের সাথে প্রেম করলে জেগে জেগেই স্বপ্ন দেখতে হয়।
-তাই? তা কি দেখলে?
-দেখলাম আর কই। শুরুর আগেই সব ঝাপসা হয়ে যাচ্ছে।
-কেন?
-সব কেন এর উত্তর হয় না।
-ওও...আমার কাছে কিন্তু উত্তর আছে।
-তাই?
-হুম। আমাকে নিয়ে তোমার ভয় তোমার স্বপ্নগুলো ঝাপসা করে দিচ্ছে। তুমি ভয় পেওনা। আমি তোমার ছিলাম। তোমার আছি। তোমারই থাকবো :) আমি শুধুই তোমার।
-তাই ! যদি হারিয়ে যাও?
-কখনোই না..... কোনওদিনও না। আমি থাকতেই পারবো না তোমাকে ছাড়া। এই জন্মে আমি শুধুই তোমার। আমার সোনা। এসব একদম ভাববে না। আর যদি শুনি মুখে এসব কথা তবে তোমার খবর আছে বলে দিলাম।
-ঠিক আছে। আর বলবো না।
-এই তো বাবু। লক্ষী সোনা। আর বলো না। কেমন? আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। তুমিই আমার পৃথিবী। তুমিই সব। বাবু আমার... <3
........
আজ ৩ বছর হলো তোমার কন্ঠটা পর্যন্ত শুনিনা। তোমার ওয়াদা গুলো অনেক কাদায়। তবে তুমি আমার ছিলে, আছো, থাকবে। আমার হয়ে,আমার কল্পনায়। 
---
:(স্মৃতিপটে জমে থাকা কিছু কথোপকথন।
.
#শঙ্খনীল_দেব

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...