Monday, October 17, 2016

ভালোবাসায় মাতলামী

বুঝলিনা তুই কিভাবে আমি
একা জেগে রই, স্বপ্নে নামি
তোকে ঘিরে সাজাই স্বপ্নের বাসর
একটু আলোয় প্রেমের আসর
ভালোবাসায় মাতলামী
ছোয়া ছোয়া মুখ, কি যেন সুখ
আমাকে দিয়ে যায়
তোর চোখের ইশারায়, সব ধুয়ে নেয়
স্নিগ্ধ নিরবতায়
কল্প প্রেমের রংধনু এসে
স্বপ্নে রাঙিয়ে যায়

সেই রঙিন সাজে আমি
করে যাই শুধু তোরই জন্য
ভালোবাসায় মাতলামী
ছোট ছোট মেঘ, অনেক আবেগ
মিশে যায় ইশারায়
ধোয়া ধোয়া রাত, প্রেম জোছনায়
হাতে হাত রেখে যায়
আধো আধো গান, সুরের টানে
মন ছুঁয়ে ছুঁয়ে যায়
সেই ছুঁয়ে থাকা মনে আমি
করে যাই শুধু তোরই জন্য
ভালোবাসায় মাতলামী......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...