একটি ছেড়া ডায়েরী
মেঝে জুড়ে পড়ে থাকা ছেড়া পাতা
অসমাপ্ত গল্পের টুকরো পৃষ্ঠা গুলো
উড়ছে হৃদয়জুড়ে
অপলক দৃষ্টিতে একাকী বারান্দায়
চোখ ছুঁয়ে জল পড়ছে অবিরাম
আজ আমি পরাজিত
ক্লান্ত, নিশ:ব্দ- নির্বাক
আজ আমি অশ্রুশিক্ত
উড়তে থাকা ছেড়া পাতা পায়ের আশ্রয়ে
তুলে দেখি সেই দিনের স্মৃতিপট
বৃষ্টিতে ভিজতে থাকা হাস্যোজ্জল তুমি
অবিরাম কাঁপতে থাকা প্রানোচ্ছল আমি
বিন্দু বিন্দু লিখতে থাকা ভালোবাসার অনুগল্প
ধীরে ধীরে গল্প, গল্প থেকে উপন্যাস
অত:পর শুন্যতা একরাশ
অবশেষে ছেড়া পাতায় সমাপ্তির দীর্ঘশ্বাস
আজ আমি পরাজিত
ক্লান্ত, নিশ:ব্দ- নির্বাক
আজ আমি অশ্রুশিক্ত
ভিজতে থাকা দাড়কাক ...

No comments:
Post a Comment