Thursday, February 16, 2017

ভালোবাসা মানে


















ভালোবাসা মানে, জীবনের প্রতিটি মুহুর্তকে ভালোবাসা
ভালোবাসা মানে, নিজেকে বাঁচিয়ে রাখার আশা
ভালোবাসা মানে, ভোরের লাল সূর্যে চোখ মেলানো
ভালোবাসা মানে, উষ্ণ রোদে নিজেকে ভোলানো 
ভালোবাসা মানে, শিশির ভেজা ঘাসকে ভালোবাসা
ভালোবাসা মানে, সমুদ্রের ঢেউয়ে বার বার ফিরে আসা
ভালোবাসা মানে, সুবিশাল নীল আকাশকে ভালোবাসা


ভালোবাসা মানে, কালো মেঘের দলে ভেসে যাওয়া
ভালোবাসা মানে, শরীর ছুঁয়ে দমকা মাতাল হাওয়া
ভালোবাসা মানে, অঝোর ধারায় বৃষ্টিকে ফিরে পাওয়া
ভালোবাসা মানে, নিঃশ্বাস ভরে ফুলের সুবাস নেয়া
ভালোবাসা মানে, পাখির গানে আনমনে সুর দেয়া
ভালোবাসা মানে, প্রেম কবিতায় মন ছুঁয়ে যাওয়া
ভালোবাসা মানে, জোছনা রাতে চাঁদের সাথী হওয়া
ভালোবাসা মানে, অপরুপ চাঁদকে নিজের করে পাওয়া
ভালোবাসা মানে, সন্ধ্যা তারায় আলোকিত হওয়া
ভালোবাসা মানে, জোনাকীর আলোয় অন্ধকারের ছোঁয়া
ভালোবাসা মানে, ঝিঁ ঝিঁ পোকার ডাকে মুগ্ধ হওয়া
ভালোবাসা মানে, রাতের নীরবতায় শব্দ খুঁজে পাওয়া
ভালোবাসা মানে, নিজের সামর্থ্যকে ভালোবাসা
ভালোবাসা মানে, নিজের স্বপ্ন পূরনের সেই আশা
ভালোবাসা মানে, যারা তোমায় ভালোবাসে,
তাদের ভালোবাসা, শুধু তাদের ভালোবাসা... <3
.
#শঙ্খনীল_দেব
14.02.2017

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...