Thursday, November 26, 2015

ভালবাসি দিবানিশি

অামি চুপ থাকিনা 
তাই বলে এই নয় যে আমি নিরবতা পছন্দ করিনা
তোমার অজান্তে আমি যে নিরব কবি
আমি গাইতে জানিনা
তাই বলে এই নয় যে আমি সুর বাধিনা
তোমার খেয়ালে আমি যে হারাই সূরের মুর্ছনায়
আমি কাদিনা
তাই বলে এই নয় যে আমি কাদতে জানিনা
তোমার অদৃশ্যে কাদি চুপিসারি
তোমারি অপেক্ষায়
অভিযোগ তোমার ভালবাসতে জানিনা
রাতে জোনাক হয়ে পাহারায় থাকি
তোমার আধার ঘর আলো করে রাখি
শিয়রের পাশে একাকি জাগি তুমি নিশ্চিত ঘুম
ভালবাসি বলে তোমার কপালে, দিবানিশি দেই চুমু

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...