Thursday, November 26, 2015

স্মৃতির অতলে...

মাঝে মাঝে এমন কিছু সময় অাসে যা মানুষকে আকঁড়ে ধরে। টেনে নিয়ে যায় স্মৃতির অতলে। আজ খুব কাছের একজনের কথা অনেক বেশি মনে পড়ছে। কাছের বলা ঠিক হবেনা। তাকে নিজের অর্ধেক বলাটাই শ্রেয়। আমাদের শরীর দুটো অালাদা হলেও আত্মাটা এক। আমাদের বন্ধুত্বের সংজ্ঞাটা কোনভাবেই বিশ্লেষন করা সম্ভব না। আমি করতেও চাইনা। প্রতিটা মানুষের জীবনেই কোন বিশেষ একজন অদৃশ্য এক ছাপ রেখে যায়। কারনে অকারনে, হাসিতে-খুশিতে কিংবা সফলতা-ব্যর্থতায় চোখ বন্ধ করলেই যাকে খুজে পাই, কাছে না থেকেও সবসময় যার উপস্থিতি অনুভব করি। পড়ন্ত বিকেলে একাকিত্বের অন্ধকারে চোখ বন্ধ করে ডেকে উঠি, ‘‘দোস্ত তোকে খুব মিস করছি রে’’......খুব। আমার আত্মার অপর নাম, আমার বন্ধু শুভ।


ছোটবেলা থেকেই পাগলটা অন্যরকম। সবাইকে আনন্দে মাতিয়ে রাখতো। হই-হুল্লোড় আর দুষ্টুমিতে প্রানোচ্ছল শুভ কিছু ক্ষেত্রে ছিলো সবার চাইতে আলাদা। বন্ধুদের নিরামিষ আড্ডা প্রান ফিরে পেত শুধুমাত্র তার জন্যই। আমার বন্ধু শুভ। মন খারাপের পাল্লা যখনই ভারী হয়ে উঠতো তখনই এক মুহুর্তে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিতো পাগলটা। অদ্ভুত এক যাদুকরী শক্তি অাছে ওর মধ্যে। অাছে অদ্ভুত এক মায়া। কিভাবে আনন্দে বাচতে হয় অার কিভাবে আনন্দে বাচাতে হয় দুটোই সে জানে। জীবনের কঠিন বাস্তবতায় অনেকবার নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু প্রতিবার এই হারানো সুজনকে ঠিক খুজে এনেছে। গুছিয়ে দিয়ে শক্ত খুটির মতো ধরে রেখেছে হাত। হ্যা, আমার বন্ধু শুভ।

জ্ঞান হবার পর থেকেই একসাথে আমরা। একসাথে স্কুলে যাওয়া, একসাথে বাড়ি ফেরা। একসাথে খাওয়া আর একসাথেই ঘুম। স্কুল ফাকি দিয়ে রেললাইনের দুপাশ ধরে হাটতে হাটতে দুজনের হারিয়ে যাওয়া। টিফিনের টাকায় লুকিয়ে গেমস খেলা। অন্য বন্ধুর সদ্য কেনা সাইকেল চুরি করে সাইকেল চালানো শেখা। কোচিংয়ে নিজেরা দুষ্টামি করে স্যারের হাতে অন্য বন্ধুদের মার খাওয়ানো। সারাদিন ক্রিকেট আর খেলা শেষে পুকুরে ডুব। সকালে ঝগড়া হলে সন্ধ্যার আগেই মিল হয়ে যাওয়া। কখনো পাগলকে খোচা মেরে সারা শহর দৌড়ানো। বৃষ্টির দিনে আম চুরি। কাধে হাত রেখে শহর ঘুরে কাপতে কাপতে বাড়ি ফেরা। রাত জেগে দুজন মিলে ঘুমন্ত শহরে ঘুরে বেড়ানো। আর ঘরে ফিরে রাতে ‍ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিনের হিসাব মেলানো এমনকি কল্পনাতেও দুজন একসাথে !!! হাহাহা। এইতো আমরা। আমি আর আমার বন্ধু শুভ।

আজ জীবনের ব্যস্ত রাস্তায় দুজনেই ছুটছি অনেক। ছুটেই যাচ্ছি। আর এই ছুটে চলার হয়তো শেষ হবেনা কখনো। তাই সেই ছোটবেলার স্মৃতির ব্যাগটা কাধে করে বয়ে বেড়াই। যখনই মন খারাপের দল এসে ভিড় করে চোখের কোনায় স্মৃতির মলাট বাধা বইটা খুলে বসি। একটা একটা পাতা উল্টে দেখি। নিমেষেই মনের কালো মেঘ সরে যায়। এইতো আমার পাশেই আছে আমার বন্ধু শুভ। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, যতদিন জ্ঞান আছে আমরা যেন একসাথে যেন থাকতে পারি। খুব ভালবাসি তোকে দোস্ত। খুব..... cry emoticon আজ কেন জানি তোকে খুব মিস করছি.....

(আজ হঠাৎ করে ‍শুভর কথা খুব মনে পড়লো। তাই মনের কথাগুলো লিখে ফেললাম। আমি জানি আমার এই স্ট্যাটাসটা পড়ে অন্য সবাই দাতে শান দিচ্ছে। ভয়ও লাগছে আমার। কিন্তু বন্ধুরা এই স্ট্যাটাসটা তোমাদের সবার জন্য। উপরে লেখাগুলো তোমাদের সবার জন্য। আমরা সবাই এক। একে অপরের পরমাত্মা। আমার কলিজাটা টুকরো টুকরো করে কাটলে জেনে রাখিস, প্রতিটা টুকরোর মালিক তোরাই হবি। তোদের শুধু একটা কথাই বলতে পারব,,,, ভালবাসি, ভালবাসি, ভালবাসি...... heart emoticon )

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...