Thursday, November 26, 2015

নিরুদ্দ্যেশের পথে

চোখ খুলে দেখো স্বপ্ন শেষ
এইতো আমি যাচ্ছি চলে
দুরের পথে নিরুদ্দ্যেশ
যখন আমার যাওয়ার ক্ষণে
উদাস রবে অন্য মনে,
হাত বাড়িয়ে ছুঁতে কেবল চাইবে একটিবার
হাজার ডাকে হাজার ভিড়ে ফিরব না তো আর,
হৃদয় যখন অশ্রু ব্যথায় ভরবে দিনের শেষে
আসবে আমার নীরব এ মুখ তোমার স্বপ্নে ভেসে,

উঠবে তখন বলে
কোথায় গেলি???
আমার কথা ভাবলিনা !!
আমায় গেলি ফেলে .....
কিছই যে আর করার নেই
হারিয়ে গেছি আমি
তোমার চোখের অশ্রুজলে
আমায় মনে রেখ তুমি

লেখা: ‪#‎শঙ্খনীল‬
১৪.১২.২০১০

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...