Sunday, January 3, 2016

মন....

মন। এক অদ্ভুত জিনিষের নাম! খোদার দেয়া এমন একটি উপহার যা আমাদের নিয়ন্ত্রন করে অদ্ভুতভাবে! কখনো শান্ত, কখনো উচ্ছল, কখনো বা রঙিন, ফ্যাকাশে অথবা মেঘকালো! মন বড় বর্ণচোরা। নানা রকম বর্ণ ধারণ করতে পটু। এই রঙ হলুদ, নীল বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য হাজার রকম রঙের খেলা করে মনে। কখনো আমাদের ভাসিয়ে দেয় হাজার রঙের আনন্দের সমুদ্রে। আবার কখনো বা ডুবিয়ে রাখে কান্নাভেজা অশ্রুর অতলে।

মনের বিষণ্ণতা এক অদ্ভুত রোগ। যখন পেয়ে বসে, মানুষের মনটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কিছুই ভাল লাগে না, কিংবা ভাল লাগার অনুভূতি গুলো সাময়িকভাবে বিশ্রাম নিতে শুরু করে। কোন কারণ নেই, কোন ব্যাখ্যা নেই, তবুও এক ভোতা অনুভূতি কেমন করে চারপাশের সবকিছুকে কেমন বিরক্ত এবং অসহনীয় করে তুলে তা বলে বা লিখে বুঝানো কঠিন।

মন নামের বস্তুটি খুব জটিল, এটি এমন এক স্লট মেশিন যা কয়েন ছাড়াও অবিরাম খেলে যায়। বসে থাকার মতো ক্লান্তি নেই, দরকারের অদরকারের সব চিন্তা সে করতেই থাকে। এই আমাদের মন। আর এটাই জীবন.......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...