Wednesday, January 6, 2016

অপেক্ষা....


রাত ৪টা পর্যন্ত তোমার নাম্বারটা ডায়াল করেছি। বন্ধ ছিলো। পরশু দিনের পাঠানো মেসেজটা এখনো delivery হয়নি। একটু পর পর মেসেজটা চেক করি। আমি জানি অন্য মেসেজগুলোর মতো এই মেসেজটাও Failed হয়ে যাবে। আজ তিন মাস তোমার নাম্বারটা বন্ধ। প্রতিদিন নতুন নতুন আইডি খুলে মেসেজ করি। কিছুক্ষনের মধ্যেই ব্লক হয়ে যায় আইডি ‍গুলো।

সোনাই, কোথায় হারালে ‍তুমি!! আমার সাথে কথা না বললে তোমার রাতে ঘুম আসতো না। সারাদিন আমার খোজ না নিলে তোমার অস্বস্তি লাগতো। হাজারবার ভালবাসি না বললে তোমার মন ভালো হতো না। মেসেজ রিপ্লে করতে দেরি করলে প্রচন্ড ছটফট করতে। এখন এসব কিছুই তোমাকে স্পর্শ করেনা। জানি আর কখনো করবেও না। তোমার নতুন জগতের নতুন প্রিয় মানুষেরা তোমাকে ঘিরে রেখেছে। আর আমার জগতের একমাত্র আলো, সে তুমি এখন যোজন যোজন দুরে। আমাকে অন্ধকারে ফেলে! এটুকু জানি যে বাঁচতে কষ্ট হবে তোমাকে ছাড়া। প্রচন্ড কষ্ট। প্রচন্ড। হয়তো পারবোও না। সবশেষে হেরে যাবো নিশ্বাসের কাছে।

এখন অনেক কিছুই বুঝতে পারি। আমাদের ভালোবাসার গল্পটা তোমার নিজের হাতে লেখা ছিলো। একটি নাটকের মতোই প্রতিটা দৃশ্য তোমার নিজের হাতে সাজানো ছিলো। তাই খুব সুন্দর একটা সমাপ্তি দিয়ে নিজেকে আড়াল করতে কষ্ট হয়নি তোমার। আর আমি ব্যর্থ অভিনেতার মতো এখনও দাড়িয়ে আছি। অপেক্ষায় চেয়ে আছ তোমার। হয়তো মিলন হবে আবার! আবার এক হবো ‍দুজনে! নাটকের শেষ পর্বে। অপেক্ষার শেষ প্রহরে!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...