Saturday, August 13, 2016

বেঁচে থাকার আনন্দ শুধু বেঁচে থাকার মাঝেই...

ট্রেনের নিচে শুয়ে থাকা মানুষটাও হঠাৎ করে
লাফ দিয়ে উঠে লাইনের উপারে ছিটকে পড়ে,
-মাথায় বন্দুক ধরে রাখা মানুষটাও একসময়
কাঁপতে কাঁপতে নিজের হাত সরিয়ে নেয়
-ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে যাওয়া মানুষটাও
শেষ মূহর্তে বুক ভরে নি:শ্বাস নিতে চায়,
-বিষ খেয়ে যন্ত্রনায় কুকরানো মানুষটাও গলায়
আঙ্গুল ঢুকিয়ে বমি করে দিতে চায়,
-উঁচু তলা থেকে লাফ দেওয়ার পরেও হয়তো মানুষ
হাত আগে মাটিতে ফেলতে চায়, বাঁচতে চায়।


-পানিতে ডুবে যাওয়া লোকটা একবার শুধু একবার
ভেসে উঠতে চায়। যেন মুখ হা করে নি:শ্বাস নিতে পারে,
...
সবাই শেষ সময়ে বাঁচতে চায়। যে যত যাই বলুক মরে যাবো, তবুও মানুষ বেঁচে থাকে। কারন, হাজার যন্ত্রনা নিয়ে বেঁচে থাকার মাঝেও একটা সুখ আছে। প্রিয় মানুষ গুলোকে কাছে না পেয়েও লুকিয়ে পাশে থাকার মাঝে আনন্দ আছে। বেঁচে থাকার আনন্দ শুধু বেঁচে থাকার মাঝেই আছে....
....
 ‪#‎শঙ্খনীল_দেব‬

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...