Saturday, August 13, 2016

সময়ের খেলা

আজ চাঁদটা অনেক সুন্দর। ছাদে বসে অনেকক্ষন হলো চাঁদ দেখছি। নিজের অপরুপ সৌন্দর্য্য নিয়ে ঠাঁয় দাড়িয়ে আছে আকাশের বুকে। আর একটু পর পর মেঘের দল ঢেকে ফেলছে তাকে। মেঘ সরে গেলে আবার উকি মারছে। একটু পর আবার একদল মেঘ। আবার উন্মুক্ত চাঁদ। ভালোই লাগছে খেলাটা। 

মানুষের জীবনটাও এমন। মেঘের ভেলার মতো মাঝে মাঝে দুঃখের মেঘ এসে ঢেকে যায় সব। আবার স্বাভাবিক আনন্দের মুহুর্ত উকি দেয় নিজের ছন্দে। এভাবেই চলতে থাকে। এভাবেই চলবে। তাই কখনোই জীবনের ছন্দ হারানো উচিৎ না। শুধু সঠিক সময়ের অপেক্ষা,,, ব্যাস। আবার সব ঠিক। 

সময় সবকিছু ঠিক করে দেয়। সব। চাঁদের আড়ালে যাওয়া থেকে আবার হাস্যোজ্জল প্রত্যাবর্তন। সব যে সময়ের খেলা...  
.
‪#‎শঙ্খনীল_দেব‬

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...