যখন কষ্ট গুলো ভিড় করে সব
মন খারাপের দেশে
তখন তোকে দেখার ছলে
তোর সীমানায় এসে
দাড়িয়ে থাকি আজও আমি
পথিক ছদ্মবেশে
আবার কবে দেখবি ফিরে
চোখ বাকিয়ে হেসে
আত্মা জুড়ে সেই হাসিটাই
থাকবে শুধু মিশে
ঠোটের কোনে মিষ্টি হাসি
উঠবে যখন ভেসে
চোখ জুড়াবো সেই হাসিতে
অপলক আবেশে
বুঝবিনা তুই বুকের মাঝে
এ যন্ত্রনা কিসে !
হৃদয় আমার ছেঁয়ে গেছে
নীল বেদনার বিষে
সময় আমার আর বেশি নেই
মরবো ভালোবেসে,
নামটা তোর থাকবে জানিস
আমার গল্পের শেষে ....
..
#শঙ্খনীল_দেব

No comments:
Post a Comment